ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০১:৫২ এএম

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিললো পুরোনো কাপড়-পচা ফল

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিললো পুরোনো কাপড়-পচা ফল

রাজধানীর গুলিস্তানে একটি পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা। পরে সেটি খুলে ভেতরে পুরোনো কাপড়চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া যায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।

ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে মতিউর পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বস্তুটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বস্তুটি দেখতে বোমার মতো করে তৈরি করে রেখে যাওয়া হয়েছিল। তবে এর ভেতরে বিস্ফোরকজাতীয় কিছু পাওয়া যায়নি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি খুলে দেখেন। এর ভেতরে পুরোনো কাপড়চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিললো পুরোনো কাপড়-পচা ফল

১

নতুন বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

২

বাংলাদেশকে হারানো জিম্বাবুয়ে পাত্তাই পেলো না আফগানিস্তানের কাছে

৩

দুই বাসের প্রতিযোগিতায় বিদ্যুতের খুঁটি-দেয়ালে ধাক্কা, নিহত ২

৪

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন রংপুরের রিয়াদ মিয়া

৫

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে বন্ধ দেড়কোটি টাকার অক্সিজেন প্ল্যান্ট

৬