পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ডাম্প ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টার দিকে ঢাকা-পাবনা-রাজশাহী বাইপাস মহাসড়কের সিংগা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের মৃত ডা. তোয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে সিংগা বাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আজাদ।
আরও পড়ুনপথে সিংগা বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন







