ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৮:৫০ পিএম

বগুড়ায় বাসে তল্লাশি করে ১৭শ’ পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় বাসে তল্লাশি করে ১৭শ’ পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পাচারকালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ যাত্রীবেশী এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা গতকাল রোববার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় এসএস ফুড জোন এর সামনে ঢাকা-বংপুর মহাসড়কে ঢাকা হতে পঞ্চগড়গামী যমুনা লাইন নামীয় যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৯৯০১) থামিয়ে যাত্রী মাহবুব হাসান (৩০)কে গ্রেফতার করে।

এরপর তার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের পকেটে থাকা খাঁকি খামের ভিতর থেকে ওই পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাস থামিয়ে তাকে ওই পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ধৃত মাহাবুব হাসান ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার ভদ্রেশ্বরী এলাকার মৃত কালাম আলীর ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাসে তল্লাশি করে ১৭শ’ পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ৩

২

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

৩

বগুড়ার সোনাতলায় অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত, খোলা আকাশের নিচে ৫ পরিবার

৪

কেন বাড়ছে মিরর সেলফির জনপ্রিয়তা ?

৫

নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার

৬