ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৮:৪৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পারধুনদিয়া গ্রামের আকাশ শেখ, রাজাহার ইউনিয়ন পানিতলা গ্রামের জনি প্রামাণিক, ঘুমানীগঞ্জ ইউনিয়নের পার ঘুগা গ্রামের সুমন শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর বাজারে সিহাবুর রহমানের ফার্মেসি থেকে জাল টাকা চক্রের একজন সদস্য ৫শ’ টাকার নোট দিয়ে ১১০ টাকার ওষুধ ক্রয় করেন।

তখন ফার্মেসি মালিক টাকাটি ভালোভাবে পর্যবেক্ষণ না করে তাকে অবশিষ্ট ৩৯০ টাকা ফেরত দেন। পরে জাল টাকা চক্রের অপর এক সদস্য পার্শ্ববর্তী মুদি দোকান থেকে জিনিসপত্র ক্রয় শেষে ১ হাজার টাকার নোট দিলে দোকানি সেটি পরীক্ষা করে জাল নোট হিসেবে শনাক্ত করে থানায় খবর দেয়।

আরও পড়ুন

পরবর্তীতে এসআই মমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে এসে তাদের দেহ তল্লাশি করে আকাশ শেখের প্যান্টের পকেট থেকে ১শ’ টাকার ১টি ও ৫শ’ টাকার ২টি, জনি প্রামাণিকের প্যান্টের পকেট থেকে ৫শ’ টাকার ২টি এবং সুমন শেখের প্যান্টের পকেট থেকে ৫শ’ টাকার ২টি জাল নোট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাল টাকার বিস্তার রোধ ও এর সাথে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ৩

১

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২

বগুড়ার সোনাতলায় অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত, খোলা আকাশের নিচে ৫ পরিবার

৩

কেন বাড়ছে মিরর সেলফির জনপ্রিয়তা ?

৪

নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার

৫

বগুড়ার সোনাতলায় করলা চাষে কৃষকের আগ্রহ বেড়েছে

৬