বগুড়ার শিবগঞ্জে নানা ছুরিকাহত, অভিযুক্ত নাতিকে গাছে বেঁধে থানায় খবর দিল গ্রামবাসী
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে নানা আব্দুল মোমিনকে ছুরিকাঘাতের ঘটনায় নাতি জামিরুলকে আটক করে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখে থানায় খবর দিল গ্রামবাসী। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কিচক ইউনিয়নের পদ্মপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে নাতি জামিরুল হঠাৎ উত্তেজিত হয়ে নানা মোমিনকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা এগিয়ে আসেন এবং রক্তাত্ত অবস্থায় বৃদ্ধ মোমিনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানিয় হাসপাতালে পাঠান।
আরও পড়ুনএরপর অভিযুক্ত নাতি জামিরুলকে আটক করে বাড়ির উঠানের একটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখে থানায় খবর দেন গ্রামবাসি। এরপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুজ্জামান বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত নাতি জামিরুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








