ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৮:৫২ পিএম

বগুড়ায় চোর সন্দেহে যুবক হত্যা মামলায় মিলনের জামিন নামঞ্জুর

বগুড়ায় চোর সন্দেহে যুবক হত্যা মামলায় মিলনের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ায় চোর সন্দেহে ভ্যানচালক শামীম (৩২) হত্যা মামলার হাজতি আসামি মিলনের (৩০) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। মিলন বগুড়া সদর উপজেলার বারপুর উত্তরপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। আজ রোববার (১৮ অক্টোবর) বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান ওই আসামির জামিনের আবেদন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়ার (চৌমুহনী) গ্রামের নিহত ভ্যানচালক শামীমের স্ত্রী রুমানা বেগম ১০ জনের নাম এজাহারে উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১২ জন উল্লেখ করে দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩১ আগস্ট রুমানা বেগমের বোনের জামাই মিন্টু মারা যাওয়ায় রুমানা বেগম তার স্বামী শামীমকে নিয়ে তার বাবা ও বোনের বাড়ি দশটিকা আদর্শ গ্রামে যান।

সেখানে তিনি তার স্বামীসহ থাকেন। পরের দিন ১ সেপ্টেম্বর ভোর সোয়া ৪টার দিকে শামীম হাঁটার জন্য দশটিকা আদর্শ গ্রামের টিএমএসএস ইলেক্ট্রনিক্স শোরুমের রাস্তায় ওপর পৌঁছলে আসামিরা চোর সন্দেহে তাকে মারপিট করে গুরুতর আহত করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।

পরে নুনগোলা ইউনিয়ন পরিষদের ডিউটিরত গ্রাম পুলিশ লোককজনের সহায়তায় উদ্ধার করে আহত শামীমকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

আরও পড়ুন

এদিকে ওই সংবাদ পেয়ে রুমানা বেগম নুনগোলা ইউনিয়ন পরিষদে যান এবং তার স্বামী শামীমকে অচেতন এবং আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. হযরত আলী সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় চোর সন্দেহে যুবক হত্যা মামলায় মিলনের জামিন নামঞ্জুর

১

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

২

বগুড়ায় দত্তবাড়ি দেব সেবা ট্রাস্টির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সিটি প্রশাসক স্বাধীন

৩

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২০ অক্টোবর

৪

এসএসসি পাসে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা

৫

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

৬