ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৮:০৬ পিএম

শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বড়পুকুরিয়া গ্রামে শ্বশুরবাড়ির পুকুরে সেচ দেওয়ার উদ্দেশ্যে সেচপাম্প পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান আজাদ। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

১

শ্বশুরবাড়িতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

২

বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

৩

সজীব গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৪

‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’

৫

বগুড়ার ধুনটে মাদকসেবীকে ৪ মাসের কারাদন্ড

৬