সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে সরকার
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে আলোচনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়ে আলোচনা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র সৌদি দূতকে আলোচনার জন্য ডেকে আনার তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে সৌদি রাষ্ট্রদূতের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আলোচনা করেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য নিশ্চিত করে। মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন- নজরুল ইসলাম ও সিথি আখতার।
আরও পড়ুনমধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কাজে লিপ্ত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তাবাহিনী তাদের গ্রেপ্তার করেছিল।
গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্ত শেষে ওই দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতে পাঠানো হয়। শরিয়াহ আইনের অধীনে ‘তাআজির’ অর্থাৎ বিচারকের স্বেচ্ছাধীন শাস্তির বিধানে আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1792233015.jpg)
_medium_1792319532.jpg)
_medium_1792317631.jpg)
_medium_1792316262.jpg)
_medium_1792315674.jpg)
_medium_1792315103.jpg)


_medium_1792320917.jpg)