যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক : জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী মৌসুমী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন। দেশটিতে প্রায় তিন বছর ধরে অবস্থান করছেন তিনি। ২০২৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই চিত্রনায়িকা। এবার তাঁর গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে।
স্থানীয় সময় গত শনিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের গ্রিন কার্ড পাওয়ার বিষয়টি জানান মৌসুমী। তাঁর এই খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।
জানা গেছে, গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় গত তিন বছর দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়েছে মৌসুমীকে। অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এই ঢালিউড তারকা।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের সুযোগ দেয় গ্রিন কার্ড। দেশটির অভিবাসন আইনের নির্ধারিত শর্ত ও প্রক্রিয়া পূরণ করে এ অনুমতি পাওয়া যায়। গ্রিন কার্ডধারীরা নির্দিষ্ট সময় ও অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতাও অর্জন করতে পারেন। এবার সেই সুযোগের পথে এগোলেন চিত্রনায়িকা মৌসুমী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1792320917.jpg)
_medium_1792317372.jpg)

_medium_1792228411.jpg)


_medium_1792233015.jpg)
_medium_1792319532.jpg)