বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার যুবকের সাত বছরের কারাদন্ড
কোর্ট রিপোর্টার : অস্ত্র আইনের মামলার রায়ে বগুড়া বগুড়া মহানগরীতে বার্মিজ চাকুসহ গ্রেফতারকৃত আসামি রাসেল মিয়াকে (২৫) সাত বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
সে মাটিডালি ফকিরপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। বগুড়ার অতিরিক্ত জেল ও দায়রা জজ মো. হাবিবুর রহমান আজ শনিবার (১৭ অক্টোবর) এই মামলার রায় দেন। সজাপ্রাপ্ত আসামি রাসেল মিয়া জামিনে গিয়ে পলাতক রয়েছে এবং গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে।
উল্লেখ্য, বগুড়ার পুলিশ ফাঁড়ির আব্দুর রহমান সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ডিউটিকরাকালে গোপন সুত্রে সংবাদ পেয়ে বিগত ২০২৩ সালের ৭ জুলাই রাত সোয়া ১টার দিকে মাটিডালি ফকিরপাড়ার তিনমাথা মোড় থেকে, ওই আসামি রাসেল মিয়াকে গ্রেফতার কওে এবং তার হেফাজতে থাকা ১০ ইঞ্চি একটি বার্মিজ চাকু উদ্ধারসহ জব্দ করে।
আরও পড়ুনগ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত ওই চাকুসহ বগুড়া সদর থানায় সোপর্দ করে। এব্যাপারে এসআই আব্দুর রাজ্জাক বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এড. এজেএম শামছুদ্দিন স্বপন এবং আসামি পক্ষে এড. আক্কাস আলী মন্ডল।
মন্তব্য করুন








