বগুড়ার শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: “নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ শনিবার (১৭ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অব্যহত রাখা হয়েছে। ধারাবাহিক এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। আজ শনিবার (১৭ অক্টোবর) পৌর এলাকার আমতলী বন্দরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস.এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, জেড এম মতিন, মসফিকুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর রবিউল ইসলাম, যুবদল নেতা আক্কাছুর রহমান, মিজানুর রহমান, লিওন, ছাত্রদল নেতা মীর মুন, ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন





_medium_1792240612.jpg)


_medium_1792234129.jpg)