ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৭:০৮ পিএম

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলাতে চাইলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের এ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।
 
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। আবেদন ইস্যুর শেষ সময় ৩ নভেম্বর এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।
 
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ ও নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
 
আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে চায় কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর

১

গাইবান্ধায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

২

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদন্ড, চোলাইমদসহ গ্রেফতার

৩

সপ্তমীর আমেজে মাতোয়ারা সনাতন ধর্মাবলম্বীরা : আনন্দ-উৎসবে মুখরিত ঢাকার মণ্ডপগুলো

৪

ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত

৫

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

৬