ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৬:৩৮ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে ৯০কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি ১ লাখ ১০হাজার টাকায় কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো: সাজু মিয়া।

ওইদিন সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় সাজু মিয়া মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০টাকা দরে মোট ১লাখ ৩৫হাজার টাকায় খুচরা বিক্রি করেন। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে পাম্পমোড় এলাকায় ক্রেতাসহ উৎসুক জনতা ভিড় জমান।

আরও পড়ুন

স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: এমদাদুল হক জানান, বর্তমান সময়ে ব্রহ্মপুত্র নদে নানা প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে।

এতে জেলে ও ব্যবসায়ী উভয়ই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ব্রহ্মপুত্র নদে এ ধরনের দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়

১

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

২

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাস জমি দখল করে চাষাবাদের অভিযোগ

৪

শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার, স্নাতক পাসেই আবেদন

৫

পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন

৬