প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০৯:০৪ পিএম
সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
সাবেক এসবি প্রধান মনিরুল
সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
হিসাবগুলো মনিরুল ইসলাম, তাঁর স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন ও শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে রয়েছে। তাঁদের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থ বিদেশে পাচারের আশঙ্কায় হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করে সংস্থাটি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1792075952.jpg)


_medium_1792073498.jpg)

