অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে সংস্কার কাজের কারণে জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই এই তিন মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। এই নতুন বিধান অনুযায়ী প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর ভ্যাট রিটার্ন দাখিলের ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এ কারণে এনবিআরের ই-ভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক ও কারিগরি সংস্কার প্রয়োজন হওয়ায় জনস্বার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪(২) অনুযায়ী এই সময়সীমা বৃদ্ধি করা হলো।
আরও পড়ুনসরকার নতুন অধ্যাদেশের মাধ্যমে ভ্যাট রিটার্ন দাখিলের স্থায়ী সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে। সাধারণ নিবন্ধিত, তালিকাভুক্ত, নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিদের সংশ্লিষ্ট কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।
তবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের জন্য সময়সীমা ২০ দিন নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে তাদের রিটার্ন জমা দিতে হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1792073498.jpg)





