প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ০৮:২৪ পিএম
সরকারি আবাসন বরাদ্দে শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন
সরকারি আবাসন বরাদ্দে শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন
সরকারি আবাসন বরাদ্দে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে শতভাগ অনলাইনভিত্তিক কার্যক্রমের আওতায় প্রথম বরাদ্দ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে অটোমেটিক অ্যালোকেশন সিস্টেমের মাধ্যমে সরকারি আবাসনের আবেদন গ্রহণ, আবেদন ব্যবস্থাপনা ও বরাদ্দ প্রক্রিয়ার কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি আবাসন বরাদ্দ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। এ ছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকারি আবাসন বরাদ্দে শতভাগ অনলাইন ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সেবার মান বৃদ্ধি, বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি সেবায় ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1792073498.jpg)




