নওগাঁর পোরশায় বিআরটিসিতে বাড়েনি সেবার মান ঃ লক্কর ঝক্কর বাস
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা থেকে দেশের বিভাগীয় শহর রাজশাহী ও জেলা শহর নওগাঁ হয়ে বগুড়া রুটে চলাচলকারী বিআরটিসি বাসগুলোতে বাড়েনি সেবার মান। এসব রুটে এখনও চলছে বিআরটিসির লক্কর ঝক্কর বাস। এক সময়ের জনপ্রিয় যাত্রী সেবায় নিয়োজিত সরকারি বিআরটিসি বাস সার্ভিস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলায় তার গৌরব হারাতে বসেছে।
জানা যায়, পোরশা থেকে বিভাগীয় শহর রাজশাহী ও উত্তরের জেলা শহর বগুড়াসহ ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন বেশ কয়েকটি বিআরটিসি বাস নিয়মিত চলাচল করে। এর মধ্যে অধিকাংশ বাসের অবস্থা ভয়াবহ। প্রায় দিনই কোন না কোন বাস যাত্রাপথে বিকল হয়ে পড়ে থাকে রাস্তার ধারে।
বাসে চলাচলকারী যাত্রীরা জানান, ইঞ্জিনের অতিরিক্ত শব্দই বলে দেয় বাসগুলো চলাচলের একেবারেই অযোগ্য। সিটগুলো ভাঙা, সিটের কভারগুলো ছেঁড়া আবার সামান্য বৃষ্টি হলে ছাদ দিয়ে বাসের ভেতরে পানি পড়তে থাকে, এছাড়া রাস্তায় যেখানে সেখানে টিকেট ছাড়া অতিরিক্ত যাত্রী তোলার প্রতিযোগিতা তো অছেই। সব মিলিয়ে বিআরটিসি বাসের হযবরল অবস্থা। এসময় তারা অবিলম্বে পোরশায় মানসম্পন্ন বিআরটিসি বাস প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন




_medium_1792063506.jpg)



_medium_1792058357.jpg)
