ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ১১:৩১ পিএম

চলাচলের রাস্তা বন্ধ, চারদিন ধরে অবরুদ্ধ পাঁচ পরিবার

চলাচলের রাস্তা বন্ধ, চারদিন ধরে অবরুদ্ধ পাঁচ পরিবার

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর পার্বতীপুর এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে পাঁচটি পরিবারের সদস্যদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে যে পথ দিয়ে তারা চলাচল করে আসছিলেন, সেটি বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারগুলো।

জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। রাস্তা বন্ধ থাকায় পাঁচটি পরিবারের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা স্কুলেও যেতে পারছে না। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ১১ সেপ্টেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল হক জানান, প্রায় ৪০ বছর আগে শাহাব উদ্দিনের কাছ থেকে জমি কিনে সেখানে বসবাস শুরু করেন তারা। দীর্ঘদিন ধরে ওই জমির পাশের পথ দিয়ে পাঁচটি পরিবার চলাচল করে আসছে। তবে গত তিন মাস আগে শাহাব উদ্দিনের ওয়ারিশরা পথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এরই মধ্যে গত চার দিন ধরে চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, হঠাৎ পথটি বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বাড়ি থেকে বের হতে না পারায় তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন

তবে রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার না করে জমির মালিকানা ও চলাচলের পথ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন শাহাব উদ্দিনের ছেলে এনামুল হক। তিনি বলেন, আব্দুল হকসহ পাঁচটি পরিবার যে পথ দিয়ে চলাচল করে, সেটি মূলত কোনো রাস্তা নয়, বরং তাদের ব্যক্তিগত জমি। প্রায় ৪০ বছর আগে তার বাবার কাছ থেকে জমি কেনার সময় সেখানে কোনো রাস্তা ছিল না। এতদিন পরিবারগুলো তাদের জমির ওপর দিয়ে চলাচল করে আসছিল।

তিনি আরও বলেন, পরিবারগুলোকে চলাচলের জন্য পথটি কিনে নিতে বলা হয়েছিল। কিন্তু তারা তাতে সম্মত হননি। এ কারণে নিজেদের জমির ওপর দিয়ে চলাচলের পথটি তারা বন্ধ করে দিয়েছেন। এদিকে, ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ নবী ডন বলেন, অভিযোগপত্র পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, এর সমাধান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলাচলের রাস্তা বন্ধ, চারদিন ধরে অবরুদ্ধ পাঁচ পরিবার

১

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

২

সংখ্যালঘু নয়, সকল ধর্মের মানুষের পরিচয় বাংলাদেশি : দেলাওয়ার হোসেন

৩

৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল, বয়সসীমা শিথিলযোগ্য

৪

সিরাজগঞ্জে দোকানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে

৫

কর্মকর্তা-কর্মচারী নেবে এইচবিআরআই, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

৬