ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ১১:০৭ পিএম

সিরাজগঞ্জে দোকানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে

সিরাজগঞ্জে দোকানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন জামা-কাপড়, জুতো থেকে গৃহস্থালি পণ্যের পসরা সাজিয়ে বসেছে সিরাজগঞ্জের দোকানগুলো। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে ক্রেতার সমাগম। শহরের নিউমার্কেট, বড় বাজার, এস এস রোড, স্টেশন রোড, হকার্স মার্কেট, মুজিব সড়ক, খলিফাপট্টি সহ শহরেরজুড়ে বসেছে পূজার বাজার।

দোকান গুলোতে শার্ট, জিনসের প্যান্ট, টিশার্ট, ফ্রক, বেবি সেট, থ্রিপিস, জুতো, স্যান্ডেল, প্রসাধনী, গহনাসহ বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে। কাপড় বিক্রেতা শফিকুল ইসলাম জানান, শহরের চৌরাস্তা থেকে-বাহির গোলা রোড, ফুটপাতে টাউজার, জামা, গেঞ্জির দোকান বসেছে। কম লাভেই আমারা মালামাল বিক্রি করছি। অন্যথায় অন্য দোকানি ক্রেতাদের কাছে টানবে এই ভয়ে।

আরও পড়ুন

কেনাকাটা করতে আসা মলি সাহা, প্রমীলা রাণী জানান, কম বাজেটে মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তান সবার জন্য পূজার নতুন জামা কিনতে হলে ফুটপাতের বাজারই শেষ ভরসা। দরদাম করে, দেখে শুনে কিনতে পারলে সবার মুখে পূজার হাসি ফোটানো যায়। ফুটপাতের দোকানে আসল, নকল, পুরাতন ইত্যাদি বিভিন্ন রকমের পণ্য থাকে। দেখে শুনে কিনলে ঠকার আশঙ্কা কম। এছাড়াও চিড়া, মুড়ির দোকান ও নারিকেলের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দোকানগুলোতে দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে

১

কর্মকর্তা-কর্মচারী নেবে এইচবিআরআই, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

২

নওগাঁয় পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

৩

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিনিয়র অফিসার নিয়োগ, লাগবে স্নাতক পাস

৪

সরকারি বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ

৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উভয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন

৬