বগুড়ার ধুনটের দাসপাড়া-চান্দারপাড়া সড়ক ভেঙে যাওয়ায় দূর্ভোগে দুই গ্রামের মানুষ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট পৌর এলাকার দাসপাড়া-চান্দারপাড়া গ্রামে পাকা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় এক মাস ধরে সড়কটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, পৌর এলাকার দাসপাড়া-চান্দারপাড়া গ্রামের সড়কটি গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে নির্মাণ করা হয়। সড়কটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। সড়কটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। সড়কটি ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
বিশেষ করে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান চলাচল করতে পারছে না। এমনকি পায়ে হেঁটে চলাচল করতেও ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। এতে দৈনন্দিন যাতায়াতসহ জরুরি প্রয়োজনে চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করায় তাদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ ব্যক্তি ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি বেড়েছে।
আরও পড়ুনএ বিষয়ে ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব বলেন, সড়কটির ক্ষতিগ্রস্থ অংশ পরিদর্শন করা হয়েছে। সড়কটি সংস্কারের জন্য প্রাক্কলন তৈরী করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দরপত্র আহব্বান করা হবে। অল্প সময়ের মধ্যে সড়কটি ভেঙে পড়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন








