ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ০৮:৪৮ পিএম

বগুড়ায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলার হাজতি আসামি মাহবুব হোসেনের (২৬) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।

ওই আসামি বগুড়া সদর উপজেলার ইসলাপুর হরিগাড়ীর দুদু মিয়ার ছেলে। আজ সোমবার (১২ অক্টোবর) বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান ওই আসামির জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ, গত ২২ জুন ওই আসামি মাহবুব হোসেন তার বন্ধুর স্ত্রীকে ছোড়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ বগুড়া থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ না করায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-১ এ এই মামলা দায়ের করেন এবং ওই ট্রাইব্যুনালের আদেশে মামলাটি বগুড়া থানায় এজাহার হিসেবে রেকর্ড হয়।

আরও পড়ুন

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. বিনয় কুমার ঘোষ রজত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামির জামিন নামঞ্জুর

১

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় একজন গ্রেফতার

২

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৩

পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, ৫৮ জনের চাকরির সুযোগ

৪

বগুড়ায় ইটভাটা শ্রমিক রিপন মুরমু হত্যা মামলার আসামি গ্রেফতার

৫

ফেসবুকে অস্ত্র প্রদর্শন করে ‘ভাইরাল’ সুইট বাহিনীর প্রধানসহ গ্রেফতার ২, বার্মিজ চাকু উদ্ধার

৬