বগুড়ায় ইটভাটা শ্রমিক রিপন মুরমু হত্যা মামলার আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার চাঞ্চল্যকর ই্টভাটা শ্রমিক উপজাতি রিপন মুরমু (২৬) হত্যা মামলার প্রধান আসামি মো. এনামুল হক (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। এসআরবি -১২ বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত সাড়ে ১০ টার দিকে বগুড়া মহানগরের লতিফপুর কলোনী এলাকায় সাজেদা আর্জুর ভাড়া বাসায় অভিযান চালিয়ে উপজাতি রিপন মুরমু (২৬) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ এনামুল হক (৩৫)কে গ্রেফতার করা হয়। ধৃত এনামুল সদরের চাঁদপাড়ার মৃত আবুবকর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্র জানায়, রিপন মুরমু (২৬) গত ৫ বছর যাবৎ বগুড়া সদরের চন্ডিহারা গ্রামের আক্তার রহমান ডিউকের এইচ এম বি ইট ভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলওয়া গ্রামের মোসেশ মুরমুর ছেলে।
গত ৮ অক্টোবর গভীররাতে রাতে তার ইটভাটার কাছে আসামি রেজাউল করিমের চাঁনপাড়াস্ত আলোর মেলা স্কুলের পাশে গ্রিল ও লোহার দরজা জানালা তৈরির দোকানে একটি ঝালাই মেশিন চুরি হয়। এরপর গত ৯ অক্টোবর সকাল ৮টার দিকে সেই চুরির সন্দেহে আসামিরা রিপন মুরমুকে ডেকে নিয়ে গিয়ে মারপিট করে এবং ২০ হাজার টাকা জরিমানা দাবি করে।
আরও পড়ুনরিপন জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাথারভাবে মারপিট করে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে আসামিরা তার খালাকে ডেকে নিয়ে বলে রিপনকে সন্ধ্যার মধ্যে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে অথবা চোরাই মেশিন বের করে দিতে হবে।
পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হলে তিনি তার ইটভাটায় সোয়ার ঘরে যান এবং তার খালাকে ফোন করে জানান তার শরীর খুব খারাপ লাগছে। পরে একইদিন সন্ধ্যায় ইট ভাটার ম্যানেজার মোঃ মামুন মিয়া ওই সোয়ার ঘরে এসে দেখেন রিপন মুরমু মৃত অবস্থায় পড়ে আছেন।
পরবর্তীতে তার বাবা মোসেশ মুরমু বাদি হয়ে এনামুলসহ ৫ জনের নামে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলার অন্যতম প্রধান আসামি হিসাবে এনামুলকে গ্রেফতার করা হয়। এ হত্যাকান্ডে জড়িত অন্যন্য আসামিদের গ্রেফতার করতে এসআরবি সদস্যদের অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন







