ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৬:৫৫ পিএম

চাঁদপুরে ৭ লাখ ১৪ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

চাঁদপুরে ৭ লাখ ১৪ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

চাঁদপুর জেলায় মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ২২টি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।

আজ রোববার (১১ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করে ধ্বংস করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।

আরও পড়ুন

চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লে. কমান্ডার ফায়িজ কাফী বাসসকে বলেন, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

তিনি জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় নৌবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে নৌবাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে ৫শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক 

১

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

২

বগুড়ায় অন্তঃসত্বা গৃহবধু মিম হত্যা মামলায় স্বামী ও শশুরের জামিন নামঞ্জুর

৩

বাংলাদেশের আকাশে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি

৪

চাঁদপুরে ৭ লাখ ১৪ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস

৫

গাইবান্ধার সাঘাটায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

৬