গাইবান্ধার সাঘাটায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় সৈকত ও মোস্তাকিম নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পদুমশহর গ্রামের ভুক্তভোগী গৃহবধূর সাথে হেলেঞ্চা গ্রামের সৈকত ও মোস্তাকিমের দীর্ঘদিন পরিচয় ছিল। একপর্যায়ে সৈকতের সাথে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত মঙ্গলবার রাত ৯টায় বিয়ের কথা বলে তাকে বোনারপাড়া-সংলগ্ন হেলেঞ্চা গ্রামের একটি নির্জন ইটভাটায় ডেকে নেওয়া হয়।
সেখানে সৈকত, মোস্তাকিমসহ কয়েকজন মিলে তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানান ওই গৃহবধূ। এরপর তিনি বাদি হয়ে গত মঙ্গলবার রাতে সাঘাটা থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সৈকত ও মোস্তাকিমকে গ্রেফতার করে।
আরও পড়ুনসাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দারুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে গত বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


_medium_1791722580.jpg)

_medium_1791721677.jpg)
_medium_1791721388.jpg)
_medium_1791720505.jpg)

