মাটিডালি সিএনজি স্ট্যান্ডের সভাপতি
বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার আসামি সিজারের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ের সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোকছেদুল হাসান (৩৮) হত্যা মামলার এজাহার নামীয় আসামি সিজার শেখের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।
আসামি সিজার শেখ মহানগরের উত্তর চেলোপাড়ার নান্টু শেখের ছেলে। গতকাল রোববার বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান, হাজতি ওই আসামির জামিনের আবেদন শুনানী অন্তে আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, বগুড়া মহানগরীর মাটিডালি উত্তরপাড়ার হায়দার আলী ও রেবেকা বেগমের ছেলে মোকছেদুল হাসান মাটিডালি বিমান মোড়ের সিএনজি স্ট্যান্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ১০ টার দিকে মোকছেদুল হাসান মাটিডালি উত্তরপাড়ার নিউ প্রান্ত মটরস দোকানের সামনে বসে থাকা অবস্থায় পূর্ব শক্রতার জের ওই আসামী সহ অন্যান্য আসামিরা হাইস গাড়ী ও মোটর সাইকেল যোগে এসে তার উপর চড়াও হয়।
এসময় আসামিরা পিস্তল দিয়ে ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরে আসামিরা মোকছেদুল হাসানকে মারপিট সহ ধারালো অস্ত্রের আঘাতে তাকে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত মোকছেদুল হাসানকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আরও পড়ুনচিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর রাত ১১ টার সময় মারা যায়। এব্যপারে মোকছেদুল হাসানের মা রেবেকা বেগম বাদি হয়ে এজহারে ৭ জন আসামির নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ১০/১৫ জন উল্লেখ করে বগুড়া সদর থানায় এই মামলা দয়ের করে।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড, আব্দুল বাছেদ ও অতিরিক্ত পিপি এড. টি এম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. লুৎফর রহমান (১)।
মন্তব্য করুন

_medium_1791722580.jpg)

_medium_1791721677.jpg)
_medium_1791721388.jpg)
_medium_1791720505.jpg)
_medium_1791720451.jpg)

_medium_1791714984.jpg)
