ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৬:২৮ পিএম

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক ১

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে একটি ট্রলিব্যাগ থেকে চার কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শুভ সাচকী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) মঠবাড়িয়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটির সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তীর তত্ত্বাবধানে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া গ্রামের একটি বসতঘরে অভিযান চালানো হয়।

এ সময় ঘরের একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে তিনটি প্যাকেটে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

অভিযানের সময় শুভ সাচকীকে গ্রেপ্তার করা হলেও তার সঙ্গে থাকা অলিউর রহমান পালিয়ে যান।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে পিরোজপুরের মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুভ সাচকী নামে এক যুবককে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক ১

১

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, সন্তানের ২১ বছর পর্যন্ত দায়িত্ব নেবে রাষ্ট্র

২

ইমরান খান ও প্রেমিকার মুক্তি, পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন

৩

যমুনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল গাজীপুর

৪

সরকার জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি চাপা দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

৫

দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, উচ্ছেদে চসিকের অভিযান

৬