ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৫:৩১ পিএম

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। তারা হলেন- ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২)। 

আজ রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে তাদেরকে উখিয়ার জামতলি থেকে তাদের উদ্ধার করা হয়েছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি জানান, শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২) তিন জন রোহিঙ্গা কিশোর এ/৪ ব্লকের মাদ্রাসায় পড়তে যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে ১১ অক্টোবর সকালে নিখোঁজ কিশোরদের পরিবারের সদস্যরা বিষয়টি ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পে অবগত করলে। এপিবিএন পুলিশের একটি বিশেষ টিম নিখোঁজ কিশোরদের উদ্ধারের লক্ষ্যে অনুসন্ধানে নামে। 

ডিআইজি মোহাম্মদ কাউসার জানান, পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের উখিয়া জামতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে নিখোঁজ কিশোরদের উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে উদ্ধার কিশোরদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধার তিন জন রোহিঙ্গা কিশোরকে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে তিনি জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

১

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

২

আমাদের পেটে লাথি দিলেও রাস্তা ছাড়বো না: বিক্ষোভে অটোরিকশাচালক

৩

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

৪

হুথিদের ওপর হামলার ব্যাপারে ভাবছেন ট্রাম্প

৫

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

৬