রাশেদ খান
দিল্লিতে আ. লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর গভীর ভালোবাসা ছিল। ১৯৮৬ সালে এরশাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জামায়াত ও আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবেলা করেছিল। অর্থাৎ অতীতেও তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং বর্তমানে করছে।
তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে হটকারী দেশবিরোধী ষড়যন্ত্র করছে জামায়াতে ইসলামী। এটাও মোকাবেলা করতে বিএনপি সক্ষম রয়েছেন। জনগণ যদি বিএনপি সরকারের পাশে থাকে তাহলে যেকোনো চাপ বা ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।
আরও পড়ুনএর আগে দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1791715473.jpg)




_medium_1791711629.jpg)