দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে অভিযান চালিয়ে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে আলমের চাতালের একটি ধানের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সার মজুতের দায়ে গোডাউনটি সিলগালা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোডাউনটির মালিক মো. আলমগীর হোসেন (৪০)। তিনি মো. আবেদ আলীর ছেলে এবং বীরগঞ্জ উপজেলার রনপাড়া-মাহানপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুনজব্দ করা সার কৃষকদের মধ্যে বিতরণের লক্ষ্যে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন







