গাইবান্ধায় বিশ্ব মৃত্যুদন্ড বিলোপ দিবস পালিত
গাইবান্ধা জেলা প্রতিনিধি : বিশ্ব মৃত্যুদন্ড বিলোপ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার (১০ অক্টোবর) দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ গাইবান্ধা জেলার আয়োজনে কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থার ডিবি রোড কার্যালয়ে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি ছিলেন দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর।
বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, দুর্বার নেটওয়ার্ক নারীপক্ষের জেলা প্রতিনিধি মাজেদা খাতুন কল্পনা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও ডিবিসি প্রতিনিথি রিক্তু প্রসাদ, সেলিনা আক্তার সোমা, নিশাত তানজিম মুন,জাহানারা বেগম, ফাহমিদা বেগম, সুলতানা রাজিয়া, শিক্ষিকা ফাহমিদা বেগম প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন







