লালমনিরহাটে ট্রাকচাপায় দুই নারী নিহত
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ট্রাকচাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে দুই নারী নিহত হয়েছেন। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা বেগম ওই এলাকার আব্দুল করিমের স্ত্রী এবং জহিলা বেগম একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে ফজিলা ও জহিলা মহাসড়কের পাশে হাঁটতে বের হন। এসময় রংপুর থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ফজিলা বেগম ও জহিলা বেগম নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে।
আরও পড়ুনঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন







