পাবনার সাঁথিয়ায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা ভাঙচুর, আহত ২
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ক্ষুদ্র গোপালপুর গ্রামে মাদক বিক্রির অভিযোগে মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় মাদক কারবারি মো. আব্দুল আলিম (৫৫) ও তার ছেলে মো. অমি (২৭) আহত হয়েছেন। তাদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোমতাজ আলী, নুর ইসলাম সোবাহান ইউপি সদস্য শাহীন জানান, মাদক বিক্রির অভিযোগ গত ২৬ সেপ্টেম্বর এলাকায় আব্দুল আলিম, জাহাঙ্গীর হোসেন ও রাজীবের বিরুদ্ধে সালিশি বৈঠক বসে।
সে বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধ মোমতাজ আলী। বৈঠকে মাদক কারবারি আব্দুল আলিম, জাহাঙ্গীর হোসেন ও রাজীব মৌখিকভাবে স্বীকার করেন তারা মাদক ব্যবসা করেন। ওই দিনের সালিশি বৈঠক থেকে আর মাদক ব্যবসা করবে না বলে অঙ্গীকার করেন তারা।
আরও পড়ুনতারপরও মাদক বিক্রি করার অভিযোগ করলে আলিম তার স্বজনদের নিয়ে এলাকাবাসীকে মারপিটের হুমকি দেন। এ ঘটনায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গতকাল শুক্রবার দুপুরে হামলা চালিয়ে মাদক কারবারি আব্দুল আলিমের বাড়িতে ভাঙচুর চালান। এতে আলিম ও তার সন্তান অমি আহত হন। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অপর দুই মাদক কারবারি রাজীব ও জাহাঙ্গীর পলাতক রয়েছে।
এব্যাপারে কাশিনাথপুর পুলিশ ফাড়ির ইনচার্জ শামসুল আলম জানান, আব্দুল আলিম চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন





_medium_1791639186.jpg)


_medium_1791624327.jpg)