ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৮:৩৫ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির সবোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক চলছে। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি বৈঠকে এই শুরু হয়েছে। রাত পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক এখনো চলছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, প্রধানমন্ত্রীর জাপান সফর ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলের শূন্য পদ পূরণ বিষয়ের অগ্রগতি সম্পর্কে আলোচনা হতে পারে।

আরও পড়ুন

বৈঠকে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাঈল জবিউল্লাহ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জনকে নিয়োগ দেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আবেদন ফি ১০০ টাকা

১

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে

২

বিশ্ব নদী দিবসে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

৩

ছেড়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে

৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

৫

বগুড়ার শহীদ জোব্বার ক্লাবের জায়গায় শিশু পার্ক নির্মাণ ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি

৬