ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৯:১৭ পিএম

বগুড়ার গাবতলীতে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বগুড়ার গাবতলীতে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুপুর ২টায় পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নাজমুল হাসান (১৩) মারা গেছে। সে জয়ভোগা গ্রামের আব্দুল জলিলের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টায়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১০ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে নাজমুল তার বন্ধুদের সাথে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। সে সাঁতার না জানার কারণে গোসলের একপর্যায়ে হঠাৎ পানিতে ডুবিয়ে যায়।

বন্ধুদের গোসল শেষ হলে নাজমুলের বাড়ীতে তার স্যান্ডেল দিতে যায়। তার বাবা-মা নাজমুল বাড়ী ফিরে না আসায় তাৎক্ষণিকভাবে পুকুরে খোঁজাখুঁজি করে দেখতে পায় নাজমুল পুকুরের পানিতে তলিয়ে আছে। সেখান থেকে তাকে উদ্ধার কওে গাবতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবার ও গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সে লাইভ ফেযার স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। রাত ১০টায় তার জানাযা নামাজ শেষে জয়ভোগা গ্রামে পারিবারিক কবস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

১

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা আদায়

২

বগুড়ার শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান

৩

পাবনার সাঁথিয়ায় মাদক কারবারির বাড়িতে এলাকাবাসীর হামলা ভাঙচুর, আহত ২

৪

বগুড়ার মোকামতলায় প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক সমাজ নামে পৃথক দুটি কমিটি গঠন

৫

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬