প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ১১:০২ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উপকারভোগীদের তথ্য সংগ্রহ, তথ্যের সঠিকতা যাচাই এবং সংশ্লিষ্ট দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন






