ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৪:৪১ পিএম

সিপিআইএম’র সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি আটক

সিপিআইএম’র সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি আটক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক হয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক এম এ বেবি। শনিবার কেরালা ভবন থেকে বিক্ষোভস্থলের উদ্দেশে বের হওয়ার পর তাকে আটক করে দিল্লি পুলিশ। এম এ বেবির সঙ্গে সিপিআই(এম)-এর আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দলের নেতা এম ভি গোবিন্দন, পি কে শ্রীমতী, বৃন্দা কারাত, কে কে শৈলজা ও পি রাজীব।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে এ বিক্ষোভের আয়োজন করে সিজেপি। ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিল সিপিআই(এম), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও আম আদমি পার্টি (এএপি)। তবে কংগ্রেস এতে অংশ নেয়নি। সিপিআই(এম) নেতা ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যসভার সদস্য জন ব্রিটাস এবং কেরালার সাবেক অর্থমন্ত্রী কে এন বালাগোপালও জন্তর মন্তরের দিকে যাওয়ার পথে আটক হন।

চারজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে জারি করা আদেশের মধ্যে বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ পরিস্থিতিতে আটক হওয়ার পর পিনারাই বিজয়ন একে গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তার দাবি, ১৩ কোটির বেশি ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সরকারের স্বার্থে কাজ করছেন। বিজয়ন আরও বলেন, ভারত কোনো পুলিশি রাষ্ট্র নয়; এটি একটি গণতান্ত্রিক দেশ। ক্ষমতাসীন সরকারের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জন ব্রিটাস বলেন, তাঁরা কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না।

আরও পড়ুন

এদিকে, সিজেপির নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লি বিমানবন্দরে বিমান থেকে নামার পর আটক করা হয় বলে জানা গেছে। এর আগে ইউটিউবার ধ্রুব রাঠি ও সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিংকেও আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিপিআইএম’র সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি আটক

১

প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের শক্ত হাতে দমন করতে হবে : রিজভী

২

দিল্লিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপি’র

৩

আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী

৪

এক ইউকেট হারিয়ে মধ্যাহ্নভোজে আফগানিস্তান

৫

মোদির পতন দেখার অপেক্ষায় আছি : আসিফ নজরুল

৬