ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৩:৪৬ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু , ছবি: প্রতিকী ।

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণে রেলওয়ে ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আক্কেলপুর উপজেলার কানুপুর বকুলতলী এলাকার আতোয়ার রহমান (৭৫) চিকিৎসা শেষে ট্রেনযোগে ঢাকা থেকে আক্কেলপুর স্টেশনে নামেন। সকালে কোন যানবাহন না থাকায় ওই বৃদ্ধ রেললাইনের উপর দিয়ে হেঁটে কানুপুর যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে । 

স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সকালে হাঁটতে গিয়ে রেল লাইনের ওপর দ্বিখন্ডিত মরদেহ দেখতে পাই।
আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল আলম বলেন, আজ সকালে দ্রুতযান আন্তঃনগর ট্রেনে ওই  বৃদ্ধ কাটা পড়ে মারা যান। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

১

মিছিল থেকে আটক নেহা বোরা

২

রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ

৩

বিক্ষোভে যাওয়ার পথে আটক তুষার গান্ধী

৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি উচ্চশিক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার মতো দক্ষ কর্মী তৈরির আহ্বান জানিয়েছন।

৫

হঠাৎ স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

৬