ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০৩:৩১ পিএম

বিক্ষোভে যাওয়ার পথে আটক তুষার গান্ধী

বিক্ষোভে যাওয়ার পথে আটক তুষার গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির যন্তর মন্তরে সিজেপি’র বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে ‘হাম ভারত কে লোগ’-এর সভাপতি তুষার গান্ধী ও তার সহযোগীদের বিভিন্ন স্থান থেকে আটক করেছে মুম্বাই পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তুষার গান্ধীকে বান্দ্রা থেকে তুলে নিয়ে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তুষার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, তাকে আটক করা হয়েছে এবং অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ নিশ্চিত করেছে, তার সহযোগী ও সংগঠনের সহ-সভাপতিকে আন্ধেরি থেকে তুলে নিয়ে এমআইডিসি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তাদের আটকের বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, তাদের কেবল হেফাজতে করা হয়েছে।

আরও পড়ুন

গতকাল শুক্রবার তুষার গান্ধী এক্সে একটি পোস্টারসহ বার্তা দিয়ে মুম্বাইবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা শনিবার বিকেল সাড়ে ৩টায় আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে তার সঙ্গে যোগ দেন। এই বিক্ষোভটি যন্তর মন্তরে সিজেপির কর্মসূচির সমর্থনে। তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভ আয়োজনের অনুমতির জন্য কোনো আবেদন পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো অনুমতিও দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে যাওয়ার পথে আটক তুষার গান্ধী

১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি উচ্চশিক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার মতো দক্ষ কর্মী তৈরির আহ্বান জানিয়েছন।

২

হঠাৎ স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

৩

‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

৪

১২ অক্টোবর শুরু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

৫

এ সরকারকে বিদায় নিতে হবে : রাহুল গান্ধী

৬