ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ১২:০৮ পিএম

একজন ভাল খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

একজন ভাল খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি পায়। একজন ভালো খেলোয়াড় সমাজের রোল মডেল। তাঁকে অনুসরণ করেন অনেকে। তাই খেলোয়াড়দের মাদকসহ সব ধরনের নেশা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

তিনি বলেন, সমাজ পুনর্গঠনে প্রধানমন্ত্রী সারাদেশে নতুন কুঁড়ি, প্রাইম মিনিস্টার গোল্ডকাপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলার বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুখীপীর মাঠে ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ইউপি চেয়ারম্যান আলহাজ মো. ময়েন উদ্দিন শাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মো. মমিনুল ইসলাম মমিন, দিনাজপুর জেলা রেফারিজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার ও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়েছে চিরিরবন্দর দক্ষিণ পলাশবাড়ি একাদশ। বিজয়ী দলের ইয়াসিন আলী হ্যাটট্রিক করে ম্যাচসেরা নির্বাচিত হন। খেলাটি ২০ হাজারের বেশি দর্শক উপভোগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একজন ভাল খেলোয়াড় সমাজের রোল মডেল: হুইপ আখতারুজ্জামান মিয়া

১

দিল্লিতে বিক্ষোভে যোগ দেয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক

২

বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা হত্যা মামলায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

৩

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

৪

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ: সুযোগ বাড়লেও কমেনি চ্যালেঞ্জ

৫

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

৬