ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ১০:৩৮ পিএম

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে মারুফ হোসেন(৪১) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মারুফ হোসেন সরকারপাড়া গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে। উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মারুফ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের মারধরের ঘটনায় গ্রেফতার ১০

২

কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ জনের নিয়োগ, আবেদন করুন আজই

৩

বগুড়া মহানগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৪

নাটোরের লালপুরের পদ্মার চরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

৫

দিনাজপুরের ফুলবাড়িতে গাছের ডাল পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

৬