ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৯:৫৭ পিএম

নাটোরের লালপুরের পদ্মার চরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

নাটোরের লালপুরের পদ্মার চরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার পদ্মার চরসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় লালপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এই তথ্য জানান।

পুলিশ সুপার জানান, আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোরে একযোগে ৫টি জেলায় নাটোরর লালপুর, রাজশাহীর বাঘা, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত ১৩ জনের মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত, ২ জন মোবাইল-সংক্রান্ত সাইবার হ্যাকিং মামলার, ১ জন মাদক মামলার এবং ৩ জন পেনাল কোডের মামলার আসামি রয়েছে। এছাড়া ফৌজদারি ধারায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানর (ওসি) শফিকুল ইসলাম। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, লালপুর থানার (ওসি) মো. শফিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরের পদ্মার চরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

১

দিনাজপুরের ফুলবাড়িতে গাছের ডাল পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

২

বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভায় ইশরাক হোসেন

৩

গণতন্ত্র ধরে রাখতে আন্দোলনে অংশগ্রহণকারীদের কাজে ফিরে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে : ইকবাল হাসান মাহমুদ

৪

ডেঙ্গু: অক্টোবরের ৯ দিনেই ৫০ মৃত্যু

৫

সিনিয়র ম্যানেজার নেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা

৬