ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ১০:২১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের মারধরের ঘটনায় গ্রেফতার ১০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের মারধরের ঘটনায় গ্রেফতার ১০

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক কারবারিদের হামলায় ৫ আম ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসি ও এবি স্কুল নিচ পাড়া থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি নাজমুল হক জানান, গত মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে মাদক কারবারিদের হামলায় ৫ আম ব্যবসায়ী আহতের ঘটনায় রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন বাদি হয়ে মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন

আজ শুক্রবার (৯ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের আটকে পুলিশী অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, হামলায় জড়িত মাদক কারবারিদের আটকের দাবিতে আজ শুক্রবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করে আম ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের মারধরের ঘটনায় গ্রেফতার ১০

১

কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ জনের নিয়োগ, আবেদন করুন আজই

২

বগুড়া মহানগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

৩

নাটোরের লালপুরের পদ্মার চরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

৪

দিনাজপুরের ফুলবাড়িতে গাছের ডাল পড়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

৫

বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভায় ইশরাক হোসেন

৬