চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
এসআরবি জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সীমান্তবর্তী নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি আমবাগানে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি শপিং ব্যাগের ভেতর কালো রঙয়ের স্কচটেপ মোড়ানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়।
আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি-৫ রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
আরও পড়ুনধারণা করা হচ্ছে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওইসব আগ্নেয়াস্ত্র, গুলি ওই স্থানে সংরক্ষণ করা হয়েছিল। জব্দকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1791552913.jpg)





