ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৭:২৮ পিএম

এআই-নির্মিত আপত্তিকর কনটেন্ট সরাতে দিল্লি হাইকোর্টে কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সাংসদ কঙ্গনা রনৌত।

বিনোদন ডেস্ক ঃ এআই ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ও আপত্তিকর ভিডিও-ছবি ছড়িয়ে পড়ার অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সাংসদ কঙ্গনা রনৌত। এসব কনটেন্ট সরিয়ে ফেলার দাবিতে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

কঙ্গনার অভিযোগ, প্রযুক্তির সাহায্যে তৈরি এসব ভিডিও ও ছবির মাধ্যমে তাকে হেয় করা ও মানহানি করা হচ্ছে। একই সঙ্গে তার ব্যক্তিসত্তার অধিকারও লঙ্ঘন করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

আদালতে কঙ্গনার আইনজীবী অভিনেত্রীকে নিয়ে ছড়িয়ে পড়া যৌন হয়রানির ভিডিও ও পোস্ট, ভুয়া খবর এবং এআই-নির্মিত বিভিন্ন কনটেন্টের বিষয়টি তুলে ধরেন। এসব কনটেন্টে কঙ্গনার নামে ভুয়া মন্তব্যও প্রচার করা হচ্ছে বলে আদালতকে জানান তিনি।

আরও পড়ুন

ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হওয়া কঙ্গনাই প্রথম নন। এর আগে ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান ও অভিনেতা-অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণসহ বেশ কয়েকজন তারকা এআই-নির্মিত কনটেন্ট সরানোর দাবিতে হাইকোর্টে আবেদন করেছেন। এসব মামলায় আদালত থেকে সাময়িক স্বস্তিও পেয়েছেন তারা।

অভিনয়ে কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়। গত জুনে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই-নির্মিত আপত্তিকর কনটেন্ট সরাতে দিল্লি হাইকোর্টে কঙ্গনা

১

পাবনার বেড়া পৌরসভার বৈদ্যুতিক পোলের ৫১৮ টিই অচল

২

বাছুর ছানার ভালোবাসা

৩

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক শতাধিক

৪

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে আইডিসিওএল, বেতন ১ লাখ ২০ হাজার

৫

নানা পাটেকরের ‘অস্বাভাবিক’ মৃত্যুতে মামলা দায়ের পুলিশের

৬