ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৬ ০৪:১৮ পিএম

অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, তবে শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী লীগের চূড়ান্ত নৈতিক পরাজয় ও রাজনৈতিক পতন ঘটেছে।
 
আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার কবর দেওয়ার মতো সাহসও বাংলাদেশে আওয়ামী লীগের কারও নেই। যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তারা ফাঁসির দড়িতে ঝুলতে বাংলাদেশে ফিরে আসবে—পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ তা বিশ্বাস করে না।
 
এ সময় মাগুরা জেলা ছাত্রদল, যুবদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন

১

নেত্রকোণায় মোহনগঞ্জে সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

৩

চট্টগ্রামে লেগুনার ধাক্কায় ৮ বছরের শিশুর মৃত্যু, আহত আরও ৩ জন

৪

ইয়েমেন থেকে হুথি গোষ্ঠীকে নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

৫

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

৬