তেল-চিনি কিনতে বাড়তি চাপে ক্রেতা
নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না ক্রেতাদের।
বিশেষ করে সয়াবিন তেল ও চিনির সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে এসব পণ্য। ডিমের দামও রয়েছে বাড়তি।
এর মধ্যে নতুন করে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে এসে বাড়তি খরচের চাপে পড়ছেন ক্রেতারা।
আরও পড়ুনগত দুই-তিন সপ্তাহের তুলনায় সয়াবিন তেল, চিনি ও ডিমের দামে উল্লেখযোগ্য কোনো স্বস্তি আসেনি। বাজারে কোথাও বোতলজাত সয়াবিন তেল ও প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে না। আবার যেসব দোকানে পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। কোথাও প্যাকেট কেটে খোলা চিনি বিক্রি করা হচ্ছে বাড়তি দামে। অন্যদিকে ডিম, সবজি, আটা ও ময়দার দামও ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রামপুরা, হাজিপাড়া, মালিবাগ ও সেগুনবাগিচায় কয়েকটি খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1791476052.jpg)
_medium_1791447215.jpg)
_medium_1791443966.jpg)
