ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ১০:১৪ পিএম

কেরানীগঞ্জের পোশাক মার্কেটে আগুন

কেরানীগঞ্জের পোশাক মার্কেটে আগুন

ঢাকার কেরানীগঞ্জে একটি তৈরি পোশাকের মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জের কালিগঞ্জ জোড়া ব্রিজ-সংলগ্ন আবুল হোসেন মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

পোস্তগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাজেদুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ছয়তলা ভবনটির তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসগর আলী বলেন, ভবনটির ভেতরে প্রচণ্ড তাপ থাকায় কেউ সেখানে ঢুকতে পারছেন না। তাই সেখানে কেউ হতাহত হয়েছেন কি না, এখনই বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জের পোশাক মার্কেটে আগুন

১

রংপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

২

নানা পাটেকরের শেষকৃত্য পুনেতে, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

৩

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে নতুন ১১ ডিএমডি

৪

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা

৫

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা

৬