ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৭:৪৩ পিএম

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশ

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশ

প্রবাসী কর্মীরা দেশে ফেরার পর বিমানবন্দরে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারির সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি রোধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। সভাপতি এ, কে, এম, ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনার পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে গমন করেছেন, যার মধ্যে ৩৬ হাজার ৫৯০ জন নারী কর্মী ছিলেন। একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২৪.৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২.৮০ বিলিয়ন ডলার বেশি।

আরও পড়ুন

এ ছাড়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বৈঠকে অবহিত করা হয়। বৈঠকে আরও জানানো হয়, বর্তমানে সরকার অনুমোদিত ২ হাজার ৮৬০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সির মধ্যে বর্তমানে সচল রয়েছে ২ হাজার ১৮৭টি। মূলত এসব এজেন্সি ও সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমেই বিদেশে কর্মী পাঠানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশ

১

হাফেজ-আলেমদের মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

২

আমরা ভারতেবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

৩

শিরোপা পুনরুদ্ধারের লড়াই, যুব এশিয়া কাপের সূচি প্রকাশ

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, সব ধরনের সহযোগিতার আশ্বাস

৫

সরকার দেশের স্বার্থে কথা বললে বিরোধী দল তাদের সমর্থন করবে : আখতার হোসেন

৬