ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৭:০৮ পিএম

শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো তিনটি 'সোনার ডিম'

শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো তিনটি 'সোনার ডিম'

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের তিনটি ‘সোনার ডিম’ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে সোনাগুলো জব্দ করা হয়। বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় আরমান উদ্দির সিদ্দিকী নামের ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হন। সেখানে নজরদারির একপর্যায়ে তাকে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনায় তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের সোনা পাওয়া যায়।

আরও পড়ুন

 

এনবিআর জানায়, উদ্ধারকৃত তিনটি সোনার ডিমের প্রতিটির ওজন ৪৩০ গ্রাম। সে অনুযায়ী ১ হাজার ২৯০ গ্রাম ওজনের এই সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির এই পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি বা ১ হাজার গ্রাম বিশুদ্ধ সোনা পাওয়া যেতে পারে। জব্দকৃত এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় অভিযুক্ত যাত্রী আরমান উদ্দির সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো তিনটি 'সোনার ডিম'

১

মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

২

গাইবান্ধার পলাশবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার

৩

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

৪

আমরা ভারতবিরোধী নই: আসিফ মাহমুদ

৫

দিনাজপুরের দীঘিপাড়া কয়লাক্ষেত্র আজও আলোর মুখ দেখেনি

৬