বগুড়ার দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানের ৮০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ ক্যালিব্রেশন সনদ ছাড়াই কার্যক্রম পরিচালনার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার জগন্নাথপুর এলাকার মেসার্স জমজম ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ- এ বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদন ও বিক্রয়-বিতরণ করা হচ্ছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮” অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চৌমুহনী বাজারদিঘী এলাকার মেসার্স তাওসিফ ফিলিং স্টেশনে মেয়াদোত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন সনদ ব্যবহার করা হচ্ছিল। “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনদুপচাঁচিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার।
মন্তব্য করুন


_medium_1791379702.jpg)
_medium_1791379532.jpg)





